একটি মেয়ের ভেতরের পৃথিবী
মোস্তফা জামাল গুমুজি
একটি মেয়ের ভালো থাকা, খারাপ থাকা—
সবটুকুই বাঁধা পড়ে যায়,
একজন পুরুষের আচরণের সূতোয়।
যখন সে ভালোবাসে,
তখন বুকের ভেতরের সমস্ত পৃথিবী
খুলে দেয় নিঃসংকোচে।
বিশ্বাস, স্বপ্ন, হাসি-কান্না—
সবটুকু তুলে দেয় তার হাতে,
যার স্পর্শে শুরু হয় দিন,
যার নিরবতায় ভেঙে যায় রাত।
একজন পুরুষ চাইলে—
রানি করে রাখতে পারে প্রেমিকাকে,
ভালোবাসায়, যত্নে, সম্মানে।
“কেমন আছো?”—শুধু এইটুকুতেই
ঝলমলে সকাল জেগে ওঠে তার ভেতরে।
ছোট্ট আবদার যদি গুরুত্ব পায়,
সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুখী নারী।
কিন্তু সেই পুরুষই যদি
একটুখানি অবহেলা করে,
একবার কথা না রাখে,
একটু ঠান্ডা দৃষ্টিতে পাশ কাটায়—
তবেই ভেঙে পড়ে মেয়েটি, নিঃশব্দে।
বাহিরে সে দৃঢ়, ভেতরে—কোমল এক সাগর,
সব কিছু সয়ে নেয়,
জীবনের চাপ, পরিবারের ভার, সমাজের কাঁটা—
তবুও সহ্য করতে পারে না
ভালোবাসা মানুষটার উপেক্ষা।
একটা ভুল শব্দ, একটি দৃষ্টি,
একটুখানি অবহেলা—
তার হৃদয়ে ছুরি হয়ে বিঁধে যায়।
যদি সময় দেয়, বুঝতে চায়,
তবে সে হাসে প্রাণ খুলে,
জীবন হয় উজ্জ্বল রঙে রাঙানো।
আর যদি না বোঝে, অন্যের চোখে তাকায়—
তবে সে নিঃশেষ হয়, নিঃশব্দে, একাকী।
একজন পুরুষের হাতেই থাকে চাবি—
একটি মেয়েকে ফুল করে ফোটানোর,
অথবা শুকিয়ে ফেলার বিষ ছড়ানোর।
ভালোবাসার স্পর্শ দিলে—
সে হয়ে ওঠে আশীর্বাদের মতো কোমল।
আর অবহেলার ধাক্কায়—
সে হারিয়ে যায় নিজের মধ্যেই, নিঃসঙ্গ ভাবে।
০৪ মে ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
