Posted on

আমরা দুজন চলছি ট্রেনে

লেখক: মোস্তফা জামাল গুমুজি

আমরা দুজন চলছি ট্রেনে, জীবনের পবিত্র পথে,
নিঃশব্দে পাশে বসে, হৃদয় রেখে হাতে হাতে।
চোখে স্বপ্ন, মনে ধ্যানে, নাম না জানা কোন ঠিকানায়,
ভালোবাসার গল্প লেখা, প্রতিটি চলার পরতায়।

আকাশ জানে, বাতাস বোঝে,
এই বন্ধন কত গভীর হয়ে রোজে।
একজন পাশে থাকলেই, পৃথিবীটা সহজ হয়,
রেললাইন যেন দুটো হৃদয়ের অদেখা প্রণয়।

সে চোখ ঢাকা, আমি মুখ গম্ভীর,
তবু মনের ভাষা বলে দেয় সব কিছু নির্ভীর।
কোনো শব্দ নেই, নেই কোন ভান,
শুধু নির্ভরতার এক নিঃশব্দ গান।

ট্রেন এগোয়, আমরাও এগোই,
ভবিষ্যতের দিকে, পাশে থেকে, স্বপ্ন বুনে যাই।
এভাবেই চাই চলতে, সারাটি জীবন ধরে,
আমরা দুজন, একসাথে, ট্রেনের জানালা ঘিরে।

তারিখ: ০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *