Posted on

অপেক্ষার প্ল্যাটফর্মে

 

লেখক: মোস্তফা জামাল গুমুজি

শীতের হালকা কুয়াশা, সন্ধ্যার রঙ মিশে গেছে রেললাইনের ধূসর ছায়ায়।
একটা পুরনো কাঠের বেঞ্চে বসে আছে রিফাত। হাতে একটা বই, পাশে একটা চা কাপ, আর চোখ… প্রতীক্ষায়।

সে বলেছিল—
“একদিন আমরা একসাথে এই স্টেশন দিয়ে অনেক দূরে চলে যাবো। ট্রেন যাবে, শব্দ হবে, কিন্তু তুমিই থাকবে আমার পাশের সিটে।”

তবে আজ সে একা। ট্রেন আসবে, যাবে, স্টেশন ঝাঁকুনি দেবে, কিন্তু সিটটা থাকবে খালি।

হঠাৎ একটা হালকা গলার শব্দ…
“রিফাত?”

সে ঘুরে তাকায়।
হালকা সবুজ শাল জড়ানো, নীল চুড়িদার… ঠিক যেমনটা কল্পনায় এঁকেছিল।
তোমার মতো কেউ দাঁড়িয়ে— হাসি আর চোখের জল একসাথে।

“তুমি আসবে, জানতাম না,”—সে বলে।

“তুমি অপেক্ষা করবে, আমি জানতাম।”
– সে বলে।

ট্রেনের হুইসেল বাজে, দুজন চুপচাপ উঠে দাঁড়ায়।
এবার প্ল্যাটফর্ম আর একা নয়।
এইবার… যাত্রা শুরু।

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *