Posted on

রবের ভালোবাসায়

লিখাঃ মোছাঃ রহিমা খাতুন ২৭ ০১ ২০২২ ইং

আধার কেটে যাক
আলো ফুটুক সীমানায়
ভরে উঠুক জীবন
রবের ভালোবাসায়।

ক্লান্তি হতাশা আর মন খারাপ
পুষিয়ে রাখতে কে চায়?
পথ না হারিয়ে ফিরে আসো
লুটিয়ে পড়ো সিজদায়।

হৃদয়ের জড়তা ভেংগে দাও
জিকির থাকুক সকাল সন্ধায়।
ভরে উঠুক জীবন
মহান রবের ভালোবাসায়।

-------বন্ধুকে জানিয়ে দাও