Posted on

মা আমাদের দোয়া কর

কবিঃ গুমুজী ( মোস্তফা জামাল )
লিখার তারিখঃ- ১৪/১০/১৯৯৭ রোজঃ- মঙ্গলবার

আমি যখন ছোট ছিলাম,
ছিলো কত জ্বালা।
তবু মা, জরিয়ে নিয়েছো
যেন, আমি তোমার গলার মালা।

শিশু কাল কেটেছে,
হয়েছি এখন বালক।
পরেনি, আজও আমায় থেকে,
মা, তোমার চোখের পলক।

কৈশোর কেটেছে,
যুবক হয়েছি আজ।
স্বগৌরবে করি আমি
সংসারের কাজ।

করেছি আমি আজ
শুভ বিবাহ।
মা তুমি, তাকে সুখে রাখ,
রাত্রি দিবাহ।

মা ঘড়ে এসেছে,
নতুন, পুত্র বধূ।
খুশি কর তুমি তাকে,
দিয়ে কথার মধু।

সে তো এসেছে মা,
এক নতুন বাড়ি।
বাবা মা ভাই বোন,
সকলকে ছাড়ি।

মাগো তুমি তাকে,
করিও না অভিশাপ।
ভুল যদি করে সে,
করে দিও মাফ।

মা আমাদের জন্য
দোয়া তুমি কর।
প্রভুর কাছে আমরা যেন
হতে পারি বড়।

-------বন্ধুকে জানিয়ে দাও